সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

মশারা সব নেমেছে রাস্তায়।
ভাবছো কোনো শখে বা আহ্লাদে?
না গো দাদা, ডেঙ্গু বাড়ছে খুব,
মশার মিছিল তারই প্রতিবাদে।

কার দাঁতে বিষ, কার দাঁতে নেই, দেখে
সাপগুলো সব নিজেই বানায় লিস্ট!
ভীষণ অনু-শোচনা বিষ নিয়ে
দাঁত তোলাতে তাই খোঁজে ডেনটিস্ট!

চায় না দিতে নখের আঘাত আর
মন্ত্র বেঁধে শপথ নিয়ে মাঠে,
বাঘেরা সব দল বেঁধে তাই গেছে
নকুন কিনতে শুক্লবারের হাটে।

আজব এসব নাও বা দেখেন যদি
দেখতে পাবেন একেবারে নির্ভুল,
চাকরিহারারা জন‍্য প্রতিবাদে
মিছিল করছে ‘বঙ্গ তৃণমূল’।

Facebook
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ওনার আরো কিছু লেখা

কবিতা
অনিরুদ্ধ ডাঙ্গুরিয়া

মাদারির খেলা

ছোট্টোবেলার একটা কথা ভীষণ মনে পড়ে, বাঁদর নাচের আসত খেলা তখন গাঁয়ে-ঘরে। ডুগ-ডুগ-ডুগ ডুগডুগিটা বাজত দারুন তালে মাদারি তার খেল দেখাত

Read More »
কবিতা
অনিরুদ্ধ ডাঙ্গুরিয়া

মিছিল হবে

মশারা সব নেমেছে রাস্তায়। ভাবছো কোনো শখে বা আহ্লাদে? না গো দাদা, ডেঙ্গু বাড়ছে খুব, মশার মিছিল তারই প্রতিবাদে।

Read More »
কবিতা
অনিরুদ্ধ ডাঙ্গুরিয়া

ছলনাময়ী

তোমার কাছে তো মানবিকতা আশা করা বহু দূর, নির্মমতাও বলবে -“তুমি, এতখানি নিষ্ঠুর। “নির্লজ্জতা আর কোনোদিনও ঘেষবে না এসে কাছে তোমাকেই দেখে মুখ পোড়ে

Read More »