সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

আণবিক গল্প

গোপালবাবু গোলগাল লোক। নিরীহ এবং ভদ্রলোক বলা যায়।সাথে লেখকও, ছোটগল্প লেখেন। এহেন গোপালবাবু একটু বেকায়দায় পড়ে গেছেন। স্বেচ্ছায় কখনই তিনি এই ঝামেলায় পড়তেন না। ওই হাড় বজ্জাত সুরঞ্জনটার জন্যই তাঁর এই অবস্থা। সুরঞ্জন হল গিয়ে ” গল্পের হাট” পত্রিকার সম্পাদক। একথা অবশ্য স্বীকার করতে হবে , ওর পত্রিকাতেই গোপালবাবুর আশৈশব লেখক প্রতিভা টি বিকশিত হওয়ার […]