সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

দুর্গাচরণ ঘোষ

বাঁকুড়া জেলা শহরের নিকটবর্তী পুয়াবাগানে ১৯৭১ সালের ২৮নভেম্বর জন্ম।মাতুলালয় ওন্দা থানার একেড়্যা গ্রামের পাটশালায় শিক্ষাজীবন শুরু। তারপর বালিয়াড়া শ্রী শ্রী রামকৃষ্ণ উচ্চবিদ্যালয়ে মাধ্যমিক পাশ করে বাঁকুড়া সম্মিলনী কলেজে উচ্চমাধ্যমিক শেষ করে বাঁকুড়া খ্রিস্টান কলেজে বাংলাসাহিত্যে সাম্মানিক স্নাতক পাশ করেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ১৯৯৯ সালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্ভুক্ত পাটনা বিবেকানন্দ শিক্ষানিকেতনে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। ২০০৬ সাল থেকে বাঁকুড়া জেলার সিমলাপাল থানার লক্ষ্মণপুর সম্মিলনী বিদ্যামন্দিরে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে বর্তমানে কর্মরত। তাই পেশা শিক্ষকতা হলেও নেশা আবাল্য ব্যস্ত সময় চুরি করে কবিতাচর্চা।
কবিতা
দুর্গাচরণ ঘোষ

কবিতা লেখার পর

কবিতা লেখার পর বেশ কিছুক্ষণ
থরের মতো নিথর হয়ে যায়,
ভাবনার ইথার তরঙ্গ।
নিশ্চল হয়ে যায় পৃথিবীর আবর্তন গতি….
মনেহয় আমার নিউক্লিয়াস থেকে
ছিটকে গেছে সব ইলেক্ট্রন।

সম্পূর্ণ পড়ুন »
কবিতা
দুর্গাচরণ ঘোষ

গভীরে গভীরে

গভীরে গভীরে ঢেউ তুলে তুলে আমি যে তোমায় খুঁজি,গভীরেই তুমি আছো যে আমার সেকথা আমি যে বুঝি। গভীরে গোপনে সদাই ধেয়ানে আঁকি যে তোমার ছবি,মাধুরী

সম্পূর্ণ পড়ুন »